এ কোন্ স্বধীনতা ?
যার জন্য বারেবারে জেহাদ ঘোষণা করছি —
আপনজনের বিরুদ্ধে ;
বারেবারে নিভে যাচ্ছে সে জেহাদের আগুন —
দুরন্ত সিগারেটের উত্তাপে ।
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য ছুটতে-ছুটতে —
আমার আজ দিকভ্রম ;
এ কোন্ স্বধীনতা ?
যার জন্য মরিয়া হয়ে —
আমি আজ পথভ্রষ্ট ।
এ কোন্ স্বধীনতা ?
যা ভোগ করছি —
পরাধীনতার বন্দি দশায় ।
তবে এই-কি আমার —
জন্মগত স্বাধীনতার পরিচয় ?
মন্তব্য (10)