হিসেব-টিশেব বুঝিনা,
আমি মুক্ষু সুক্ষু লোক।
হিসেব আবার করব কি নিয়ে,
গনিতে নেইকো ঝোঁক।
হিসেবি হয়ে জীবনের হিসেব?
এতো বড়ই আহাম্মক।
বেহিসাবি মন এইতো ভালো!
তৃপ্তি বড়ই নেইকো শোক।
বেহিসাবি মন আগাম ভাবেনা,
ঝুঁকি যতই হোক!
বেহিসাবি হয়ে রইব চেয়ে,
দেখবো কাল হরিণ চোখ।
মন্তব্য (3)