স্বপ্নের ফেরিওয়ালা _
কি স্বপ্ন দেখবি বল? আধা না গোটা?
সব ধরনের স্বপ্ন আছে, বোতল ভ'রে রাখা।
সময় এলে ঘুম পেলে, মগজে দেব ঢেলে
আনমনে এক কোনে, চমকে উঠবে পিলে।
কাঁচা ঘুমেরও স্বপ্ন আছে, হোকনা সাদামাঠা,
চিতল মাছ আর পোলাও দিয়ে,
আম সরষে বাঁটা ।
পকেট ভর্তী স্বপ্ন আছে, নিত্যনতুন থিম,
বাজেট বল তোর ঘুমের, করবো তোকে হিম।
ঘুরতে যাবি ? আরে বল'না আমায়, দেদার মন খুলে
তুরিমেরে তুরস্কোতে নিয়ে যাব তুলে ।
শয়তানিরও স্বপ্ন আছে শীতল ফন্দি আঁটা
রাশরাশি জিলিপী মোড়া ভূগোল বই এর পাতা ।
আমার স্বপ্নে লজিক আছে
লেবেনচুস ও দোবো
শুধু মাঝ রাত্তিরে কেঁদে উঠলে
কিলিয়ে ঘুম কেড়ে নোবো।
মন খারাপের স্বপ্ন আছে
মিস্টি গল্পে ঠাসা
খোঁচা মারবো যেইনা ঘিলুতে, ঘুম হবে খাসা ।
চোখ বোজ স্বপ্ন তোকে আমিই বেছে দোবো
ঘাপটি মেরে চুপটি ক'রে ঘুম পাড়িয়ে দেবো ।।
Comments (15)