ধূলোর মাঝে বাস আমার
একদিন ধূলোতেই মিশে যাব,
পদচিহ্ন র'বে না।
পূণি'মার আলো যখন প্রভাতে মিলাবে,
মোরগের ডাকে ঘুমভাঁঙ্গা সকালে
আমাকে আর ডাকিস না।
আলো আঁধারির লুকোচুরি খেলায়
কঞির ডগা দাঁতে পঙ্গপালের ভীরে
আমাকে আর খুঁজিস না।
নিয়তি যখন আসবে আমার দ্বারে
জীবন প্রদীপ নিভে যাবে সাবেক আঁধারে
তখন কেউ যেন তোরা কাঁদিস না।
জীবন সুন্দর
মৃত্যু কাক্ষিত তপস্যা।।
Comments (38)