তিলোত্তমা মহানগরী বহু লোকের বাস
তাদের এঁটো বিছানায় পরে থাকে তোর অস্থির নিযা্স
তোর মনের দুযারে বাঁকা চাঁদ এসে হুঁংকার দিয়ে যায়
সাদা কালো ওই মুখোস গুলো তোর শরীরে থাবা বসায়
চেনা ক্ষত আর অভিমান গুলো তোকে নিংরে নিংরে খায়
ওরা শেষরাতের ভালোবাসার দাগ রাখতে চায়
লাইনের ধারে রাশি রাশি ওরা একবারো ভাবেনি
তোর ঠাণ্ডা বিছানার ফুটপাতে তখনও সন্ধ্যা নামেনি
অশ্লিল সব শব্দ গুলো তুই দু-ঠো্ঁটে মেখেছিস
এেঁটো ঠিকানার অলি গলি বেয়ে রাস্তায় নেমেছিস
তোর শরীর বড়ো বেইমান একবার যদি ভাবতিস্
সস্তা বিছানার কালোবাজারিতে প্রেম না-বিকোলেও পারতিস্......