কোনো একসময় একটি ট্রেনে উঠেছিলাম।
তারপর অনেকটা পথ ভ্রমণও করেছিলাম সেই ট্রেনে। কিন্তু বেশ কিছুদূর যাওয়ার পর খেয়াল হল, এই রে, এই ট্রেনটির ব্যাপারে বিশদ কিছুই তো আমার জানা নেই। মানে সেটি কোথা থেকে আসছে, এবং শেষ অবধি কোথায় যাচ্ছে বা সেটির যাত্রাকালীন বৈশিষ্ট্য ঠিক কী কী, এইসব ! এবং ট্রেনটিও স্বাভাবিক ভাবে আমার ব্যাপারে কিছু জানে না সেভাবে !
শেষমেশ, আর ঝুঁকি ও বিড়ম্বনা না বাড়িয়ে একসময় ট্রেনটি থেকে নেমে পড়লাম । তাকে মনে মনে বিদায় জানিয়ে। সেটিও এক অজানা অচেনা স্টেশনে ।
ভালো হতো, যদি এই যাত্রাকালেই আমরা দুজনে দুজনকে জেনে নিতে পারতাম বিশদে। তাহলে হয়তো যাত্রা অসম্পূর্ণ থেকে যেত না এভাবে !
Comments (18)