একটা ইচ্ছা সুদীপ্ত ভট্টাচায্য · কবিতা · 2014-08-25 · 1511 ভিউ আর কিছুক্ষণ, কিছুক্ষণ......... বেঁচে থাকতে চাই আমি, সে আসবে এখন, বলবো আমি আজ। হে ভগবান, এই শেষ, এই শেষ বার বলবো তাকে, করার আগে জীবন অবশেষ। দরকার নেই উত্তর, দরকার নেই কিছু, শুধু, একটা ছট্টো শব্দ, “তোমায় ভালবাসি” তারপর............... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)