উদাসী মন মোঃ বুলবুল হোসেন · কবিতা · 2019-12-19 · 487 ভিউ এই তারা ভরা রাতে নীরব কেন জানিনা উদাসী আমার মন ঘরেতে মন বসে না। পাশে থাকো যদি মোর থাকবো জেগে নিশি ভোর ঘুম নেই দুটি চোখে তোমার কথা ভেবে বিভোর। রাত্রি বুঝি হয়েছে নীরব সকল কলরব থেমে গেছে তোমায় একলা ঘরে খুঁজেছি চোখের জল মুছে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)