এই পৃথিবীতে হায়
কত মানুষ আছে
স্বপ্ন দেখে যায়
তাদের মধ্য আছি।

স্বপ্ন বুনে যাই
হয়তো পূরণ হবে
নয়তো ছাই
বলি অনুভবে।

নীরবে নিভৃতে
ভালোবেসে যাই
ভোগে নয় ত্যাগেই
প্রকৃত সুখ পাই

বেঁচে আছি যতদিন
বুকের মাঝে
রবে ততদিন
রঙিন সাজে।