উজাড় মনে রচি প্রার্থনা
প্রভু মোরে দাও গো সান্ত্বনা
ধীরে ধীরে আঁধার ঘেরে
সংকীর্ণ মন ভয় মরে
পাপের দেয়াল চূর্ণ কর
বিকাশ হোক নম্র স্বর
প্রশান্তি বিলাও দুস্তর পথে
ভাসাও মোরে মায়ার স্রোতে
প্রেমের ফুল বুলাও চোখে
ডাকি যেন সুখে দুখে।

মহিমা তোমার দেখার বাসনা
শান্ত কর উচ্ছল ভাবনা
দৃষ্টি পড়ুক প্রাতে নিশে
তোমার কৃপা থাকুক মিশে
সৌরভে হাসাও করি কামনা
দয়া পেতে নাই যে মানা
অতৃপ্ত হৃদয় আজি নিরুপায়
থাকতে সময় ডাকি যে তোমায়
মিলাও মিলাও মনের যাতনা
প্রভু পূর্ণ কর মোর সাধনা।