নীল গগণ স্বচ্ছ আয়না
সাদা মেঘ হীরার গয়না
এ দুয়ের মধ্যে তারি ঘর
বিভোর হয়ে দেখতে গেলে
উদ্দাম হাওয়ায় এলো চুলে
দোর খোলে মরু ঝড়।
নদীর কূলে ক্ষুব্ধ খেয়া
ভিড়তে গেলে ডাকে দেয়া
গায়ে মাখো রোদের তাও
আপন মনে তরী বাও
দিল ভরায় নীল মণি
পূর্ণ করে স্বর ধ্বনি।
শূন্যে চল বিশ্ব কাঁপি
তরঙ্গ মালায় আসন চাপি
মৌ ডানায় করলে ভর
তবেই জাগে বিরান চর।
স্বপ্নে মুড়ে নিজেরে শুধি
তোমায় ভেবে নয়ন মুদি
ক্ষ্যাপা দণ্ডের যোগ্য মালী
ঢোলের তালে চন্দ্র দলি।
Comments (3)