শুনিলাম যে গান তার তুলনা নাই
আপন মনে তাই গান গেয়ে যাই
না ছিল তার গলায় বকুল
না ছিল তার কণ্ঠে মুকুল
সরল চোখে চায়, শিকার করে হায়।
না ছিল হার বীণাতে তার
না ছিল হায় ঝুমুরে ধার
নাচে খালি পায় বসে আমারি বায়।
না বাজে বাঁশি, না ডাকিল আর
না ছিল চুমকি, মলিন জামার পাড়
হেসে খেলে যায়, ঢেউ তুলে হায়।
জানি না মন কার পাগল?
লক্ষ্মী কেন স্নেহে সজল
না কাটে আশার ধকল
কর্মের আজি মৃত্যু সকল।
কি খুঁজিগো তারি মাঝে
মনে পড়ে সকাল সাঁঝে
কেন যে তা করি চুরি
তারি তরে ডুবে মরি
ভাবি বসে ছায়, সুরে মন ধায়।
মন্তব্য (6)