তোমার মাঝে ভাবনা আমার
তোমার মাঝেই ডোবা
তোমার মাঝেই ছড়িয়ে পড়ে
আমার প্রেমের শোভা।

দুরু দুরু কাঁপে ভুরু
খেয়ায় দুলে নাচে মরু
ওহে প্রেয়সী ওহে রমা
নির্ঝরে ঝরে কেবল শ্যামা।

তোমার মাঝে অর্পণ আমার
তোমার মাঝেই দোলা
তোমার মাঝেই শূন্য আমি
তোমার মাঝেই চলা।

তোমার মাঝেই যাপন আমার
তোমার মাঝেই আপন
তোমার মাঝেই সমর আমার
তোমার মাঝেই ভুবন।

ব্যাকুল সাগরের মোহনায় কূল
রাতের আদরে ফোটা ফুল
রঙ্গ মহলের লাল মনিকা
মনোহর অপরূপ ওহে ক্ষণিকা।