আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
যে আলো ফুটল বুকে
তা কি ভোলা যায় গো
তা কি ভোলা যায়।
বাঁধার দেয়াল ঠেলে ঠেলে
হারাও দূরে আকাশ নীলে
জানি তখন দুঃখ পেলে
বর্ষা হয়ে আস মেলে।
রংধনু তার বেদন চুয়ায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কুন্দ বনে ভ্রমর ছোটে
শিশির ভেজা বিরান ঘাটে
স্বাদের আবেশ ঠোঁটে ঠোঁটে
না ফেরে আর অবেলায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
কাজল মেঘে আঁধার কেশ
নাই ঠিকানা আপন দেশ
কেবলি বাড়ে জ্বালার রেশ
গোপনে শুধুই ডেকে যায়
আজ যে ধন চুরি হল
তার কে নেবে দ্বায়?
মন্তব্য (4)