ফাগুন দিয়ে সাজাই তোমায়
আগুন দিয়ে পুড়ি
কাঁচের মতন ভেঙ্গে আবার
ছবির মত গড়ি
বাতায়নে কান পেতে
আপনারে ধরি
পাওয়ার আশে ভালোবেসে
তারে করি চুরি।
দৃষ্টি দিয়ে আগলে রাখি
কষে বাঁধে নিশি
তোমার মাঝে রং ঢেলে
আমি যাব মিশি
ছোটে ঘুড়ি, হাওয়ায় উড়ি
দূর বন বনান্তরে
ঘুরে ঘুরে আনি ধরে
ভিড়ায় খেলা ঘরে।
Comments (10)