সাজো সখা সকাল সাঁঝে
ধ্যান করগো হৃদয় মাঝে
জ্বলো মিঠি নবীন তাঁরা
আলসে ডুবুক ভাঙ্গুক জরা।

তোমার আলো ছড়িয়ে পড়ুক
বিশ্ব তা জড়িয়ে ধরুক
মধুর সুখে ডাক জানি
জানিগো প্রেয়সী ওগো মোহিনী।

বরণ কর স্মরে স্মরে
দাঁড়াও কেন গৃহ দ্বারে
ফুলের মালা ডালা ভরে
সাঁজাই তোমাই চাঁদ প্রহরে।

কতক আশা ডুবলো সেথায়
গীতে গীতে মনের ব্যাথায়
চপল বনে হাওয়ার সনে
অবেলায় মানে আর অভিমানে।