হৃদয়ে বহে শীতল জোয়ার
নীতল দীঘি শান্ত পাহাড়
কি মায়া ছড়ায় প্রাণে
জীবন জাগে তোমার গানে।
বাঁশি বাজে লাজে লাজে
অগ্নি জ্বলে ধরার মাঝে
নাহি দুখ তার অভিমানে
জীবন জাগে তোমার গানে।
কলকলে বহে ঝর্নারও শ্বাস
রাণী আমার হৃদয়ে বাস
পাতার ধ্বনি বাজে বনে
জীবন জাগে তোমার গানে।
আজি গাহো না গান
ভুলে সকল বাঁধা অভিমান
চঞ্চল অবিরল আকুল বর্ষণে
জীবন জাগে তোমার গানে।
Comments (6)