কর্মে নাহি মন ডোবে
হাত লাগে আজ
সেথায় ছুটি হেথায় ছুটি
চিঠি করে ভাঁজ
অশ্রু ভরা নয়ন তারি
শ্রাবণ ভরা মেঘ
শেষ সীমানায় অস্ত রবি
অশ্ব হাঁকায় দেব।
ঊষা হাসে নিশি হাসে
ভাসে ব্যাকুল তাঁরা
আজ বুঝি সময় হল
স্বপ্নে দিলে সাড়া
মান বুঝি ঘুচল আজ
রসের চিঠি দেখে
অমন করে গানের মালায়
সজল নয়ন এঁকে।
ভাঙা দেয়াল কান পাতে
শুনবে কখন সুর
শেষ বিকেলে শেষ চিঠি
প্রাণ জাগায় জাদুর কাঠি
স্মৃতির পাখায় উড়াল দিয়ে
ঘুচবে সকল দূর।
মন্তব্য (14)