মিলন বেলা করলে হেলা
শ্বাসে কাঁপে নোলক বালা
যা পেয়েছি ভাগে আমার
দিলাম সবি চরণে তোমার।
নিলে সবি কি রবে
পাওয়ার পর শান্ত হবে
ভাবুক মনে নাহি বোধ
রিক্ত হাতে করলে শোধ।
রাখ দ্বারে রাখ পিছে
স্বপন আমার হল মিছে
সাথী নাহি ভাবলে আমায়
তাড়াও আমায় চেয়ে ক্ষমায়।
ডাকল দেয়া ঘন ঘন
তীরে তরী নাহি কোন
রশি বেঁধে নিলে সীমা
বিবাগী বানাও ওহে অনুপমা।
মন্তব্য (14)