শিয়াল মশায়, শিয়াল মশায়
তুমি দৌড়ে যাচ্ছ কোথায়?
হাস খাব মোরগ খাব
নির্জনে পাব আমি যেথায়।
একটু দাঁড়াও কথা বলি
খেতে দেব ডালি ডালি
নাড়ল কোরা বৃদ্ধ ভেড়া
কাঁকড়া ভাজা জোড়া জোড়া।
কি হল আবার চল
হেসে হেসে কথা বল
চাইনা বসে ভোজের কিছু
পথ ছাড় ভাই আমার পিছু।
জানি মানুষের স্বভাব কেমন
মারে আহা যেমন তেমন
পর লোভে কিছু না ভুলি
আমার পথে আমি চলি।
মন্তব্য (4)