বিশ্ব ঘাট ঘুরে অবশেষে
রাঙ্গালে পা বাংলায় এসে
পূর্ব আকাশে লাল রবি
সাজল রবে মাতল ছবি
অলি জানায় মধু চুষে
গাছের শাখায় আমার দেশে
কচি ভ্রুনে রঙ্গিন ফুল
সুবাস ভরা নদীর কূল।
ঘন পাতার আড়ালে রেখে
মেলার পোকা বেজায় ডাকে
ধানের শিস দোলে মাঠে
খুশির আমেজ নতুন পাঠে
উদাস মনে সদা ভাবি
এত আয়োজন কার দাবি।
নকশী কাঁথায় ফুল বুনে
জয় গান বসন্তের আগমনে
স্বপ্ন রাজ্যের পাখি তুমি
গ্রাম মাতানো রূপসী স্বামী
ছুটে চলে হলুদের দল
শূন্য তলে সুখের কোলাহল
সাজাও গ্রাম কুসুমিতা মনোহর
কৃষ্ণচূড়ায় সাজিয়ে কুটির ঘর।
মন্তব্য (6)