টুকরো কথা
====================@@@
(১) শিক্ষা
বিদ্যালয়ে শিক্ষক যেমন
শিক্ষার্থীদের শিক্ষা দেন
ঠিক তেমনি
সময়ও দেয় শিক্ষা প্রতিনিয়ত,
পার্থক্য শুধু এইটুকু -
শিক্ষকের দেয়া শিক্ষা
নিভু নিভু হয় অবশেষে
আর সময়ের দেয়া কিছু শিক্ষা
আমৃত্যু অনির্বাণ।
(২) কষ্ট
ক্ষনিকের জন্য হলেও
সুখ দিয়ে ভাঙা কষ্টকে
মেরামত করা যায়
কিন্তু -
কষ্ট দিয়ে কষ্টের ফুটো বন্ধ করা
সত্যিই ভীষণ কষ্টসাধ্য!
(৩) দুঃখ
চাইনি বলেই দুঃখরে দিতে
দুখের কাজলে ফোঁটা,
দুঃখী বানালো দুঃখরা মোরে
দুখে গড়ে ঘনঘটা।
মন্তব্য (4)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন