সিতারার তকদির (টুকরো কথা)
======================@@@

কোথায় পতিত হবে না ভেবেই -
তুমি শিকারী সেজে তির ছুঁড়বে
শুধু এই আশায়
শালিক হয়ে আমি গেয়ে চলতাম আবডালে।
কিন্তু এ কোন পরিহাস!

হায়রে বিনাশী তির -
চন্দ্রিমার দেশে লিখে এলি শেষে
সিতারার তকদির!!