সামঞ্জস্য-হীনে (অনু)
====================@@@

কুঁড়ে ঘর দিলে খড় ছনে সাড়া
পাথরে বা ইটে কুঠি,
দোঁহারে চন্দ্র ঢেলে দিতে আলো
হেসে খায় লুটোপুটি।

আর -----

নিশুতি রাতের ক্রন্দন শুনে
বাতাসও হারায় শ্বাস,
যদি করে কোন বুড়ির দু’চালি
ধনিনীর ছাদে বাস।