পারি! (অণু)
====================@@@

জ্বলন্ত দুখের কুপে ঝাপ দিতে পারি
অথর্ব এ’ চিত্ত তাতে যদি খাঁটি হয়,
প্রেমের কাঙাল আমি বিধাতার চির
স্বর্গের পাগল বলে কোন কালই নয়।