পাল্টা প্রশ্ন
====================@@@
ওই পাড়ার এক বৃদ্ধ দাদু
মাথায় ধরে ছাতি,
বললো হেসে বলতো ছোটু
লম্বা কতো হাতি?
লাল বরণের দুষ্টু ঘোড়া
লেজ কি দুলায় পাছে?
উঠতে পারে বাঁদর কি রোজ
সকাল বিকাল গাছে?
কিচ্ছুটি নেই ভাব না যতোই
জানি তোদের বাড়ি!
ছোটু শুধায় কও তো কেমন
খেজুর রসের হাঁড়ি?
বর্ষাকালে ওই গাঁয়ে কি
শাপলা শালুক ফুটে?
রেলগাড়ি কি ঝম ঝমা ঝম
বিলের ধারে ছুটে?
মস্ত কথার বেশ তো গরব
চাচ্ছ দিতে ফাঁকি,
ঘুম থেকে কি খুব সকালে
মোরগ তুলে ডাকি?
Comments (5)
Only registered members can comment. Log in