ও সরলা! (ট্রায়োলেট)
====================@@@
সাধুতাকে দিলে যদি ছেঁড়া কুশাসন,
ক্যামনে সরলা তুমি চোখে আনো ঘুম?
শোচনা করে না বুঝি ক্ষনিকও শাসন,
সাধুতাকে দিলে যদি ছেঁড়া কুশাসন?
মাশুকের পাতে দিয়ে আঁশটে বাসন,
কভু কি আশেক তার ঠোঁটে রাখে চুম?
সাধুতাকে দিলে যদি ছেঁড়া কুশাসন,
ক্যামনে সরলা তুমি চোখে আনো ঘুম?
মন্তব্য (8)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন