ও বগীলা! (ট্রায়োলেট)
=====================@@@

কাঁদো কেনো ও বগীলা খোয়েছো ঈমান?
বুঝি সে নেয়নি বুকে বাসো যারে ভালো?
তাতেই নেই তো জেগে চেয়েছো যে ত্রাণ?
কাঁদো কেনো ও বগীলা খোয়েছো ঈমান?
মানো কি পেতো না দীপ জ্বলেও আমান,
যদি না থাকতো তার তলদেশ কালো?
কাঁদো কেনো ও বগীলা খোয়েছো ঈমান?
বুঝি সে নেয়নি বুকে বাসো যারে ভালো?