মানের রেশ
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?
বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?
দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??
মন্তব্য (10)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন