কুলের মূল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
যায় না বুঝা মুখের কথায়
অন্ধ বা কি শুদ্ধ মন,
সাজ পোশাকেও যায় না চেনা
অজ্ঞ না সে গুণীজন।
তাই তো সবাই মানুষ বলেই
দোষ গুণে রয় বেঁধে কুল,
কেউ তাতে মান গর্বে টানে
হুঁশ বিনে কেউ হারায় মূল।।
মন্তব্য (10)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন