কবি কে?
# প্রকৃতির রূপ অবলোকনের বিরল চোখের জ্যোতি।
দুর্গম প্রবাহের সুতীক্ষ্ণ ভেদক পঞ্চবাণের গতি।
# দুঃখ পিষে অমৃত দানের চির ঘূর্ণমান ঘানি।
মরুর বক্ষে ছটফটে প্রাণের বাঞ্ছিত শীতল পানি।
# সিন্ধু থেকে মুক্তা আহরণে দক্ষ ডুবুরীর ছাতি।
স্নিগ্ধ বাতাসে মেঘালয়ে জাগা রঙিলা ঘুড়ির জ্ঞাতি।
# সভ্যতার সার বুকে বয়ে চলা তিন তক্তার তরী।
জ্ঞানের তৃপ্তিতে জাতিকে জাগানোর অতন্দ্র প্রহরী।
# জননীর বোনা নকশি কাঁথার দুঃখ সুখের খনি।
সাম্যের ধারা জাগিয়ে রাখার অগ্নি চিরন্তনী।
মন্তব্য (5)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন