খাঁটি সুখের সার
====================@@@
যতোই কথা কও না তুমি
বুঝে খুঁটিনাটি,
মা হারালে জীবনটা হয়
বারো আনাই মাটি।
রয় যে বাকী চার আনা দর
বইতো ওরাও বাত কালা জ্বর,
রোজ না যদি মায়ের স্মৃতিই
সাজতো জিয়নকাঠি -
কে বলে ভাই হতেই পারে
মা বিনে সুখ খাঁটি??
মন্তব্য (6)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন