কাঁদে কেন কুণ্ডলা!
====================@@@

কুণ্ঠিত কাক করুণ কণ্ঠে
কয় কোকিলের কাছে,
কালির কালো কি কুচকুচে কালো
কালিনীর ক্যানভাসে?

কানে কানে কয় কালের কোকিল
কিঞ্চিত কম কালা,
ক্রোধে কয় কাক কমিনের কাজে
কেন কাঁদে কুণ্ডলা?