কাকুতি
======================@@@
সূর্যটা আজ রুক্ষ ক্রোধী
কে ছুঁড়েছে ঢিল!
খাল খুঁজে তার শুকনো চোখে
আত্মভোলা চিল।
সিঁধ কেটে খায় তপ্ত পবন
পাখ-পাখালির গান,
যায় বোঝা ফল পত্র দেখে
বৃক্ষাদির আনচান।
প্রাণ কি হাসে ভ্যাপসা ঘরে
রুগ্ন রলে মন?
মাওলা তুমি মেঘ এনে দাও
বৃষ্টি কিছুক্ষণ!
Comments (6)
Only registered members can comment. Log in