জীবনের কথা
====================@@@
ছাগের বক্ষে রেখে ভীরু ত্বরা
ফেলে চঞ্চলা শ্বাস,
রঙিলা বিলের ঝলমলে রোদে
দাবড়ে ধরেছি মাছ।
নামলে কখনো বৃষ্টির ধারা
টেনে সাহসের ঘানি,
ব্যাকুল দু’চোখে তবুও খুঁজেছি
সবুজের হাতছানি।
সবই গেছে ক্ষয়ে কালের গর্ভে
বিবর্ণ আজ বেলা,
ছাগ মাছ তাই অন্তরে করে
দিবা-নিশি জেগে খেলা।
মন্তব্য (10)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন