হেলায়
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

করলে মনের সম্মানে হেলা
কেউ কি সহসা পাবে একটুও খোঁজ?
কর্মতে হেলা করলে হয়তো
দোষ অকাতরে দিবে স্বজনেরা রোজ।

করতেই পারো আপনাকে হেলা
হয়তো কিছুটা লীন হবে তাতে নাম,
চিরতরে মান ধুলায় লুটাবে
যদি হেলা করো পিতার গায়ের ঘাম।