হে বন্ধু
====================@@@

হে বন্ধু,
নিশীথে সাজলে কভু চান!
কানে আসে সুর যদি
ফিস-ফিসও নিরবধি,
লুকাস নে তবু মুখ
ভেবে কোন শ্বাপদের ভান!
করিস জ্ঞানের দোর ফাঁক,
হতেও তা পারে কোন
চকোরের হাঁক!