জ্ঞানই চাষী
====================@@@
রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।
তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!
মন্তব্য (14)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন