ফিরে এসো
====================@@@

নীরব নিশীথে নীলিমার বুকে
হাসবে যখনি শশী,
তারোকার পথে হেঁটে এসো তুমি
চুপিসারে উর্বশী।

রেখো না ও’ বুকে ভীরু অভিমান
তৃষিত হৃদের কাঁকে,
বসে রবো আমি তোমাকেই ভেবে
যমুনার সেই বাঁকে।