দণ্ডের ঋণ
====================@@@
বাড্ডার বিলে আড্ডা মেরেছে
বস্তিতে খেয়ে ভাত,
খুশিতে যেচেছে নিউ মার্কেটে
হকারের দু’টি হাত।
মতিঝিলে তবু গুণেনি দালান
মাথা উঁচু হবে বলে,
আজও বুঝি তাই হয়নি ও’ প্রাণ
রঙে কিছু ঝলমলে।
মেনেই নিয়ে তা বঙ্গ বাজার
চষছে যখন দিন,
দণ্ড শুধায় ’বল দেখি তোর
কতোটা হয়েছে ঋণ?’
ভাবি শুনে আমি ওর ঝুলি হলে
আপনার চেয়ে ভারি,
আমার বোঁচকা বইবো যে কাল
আছে কি এমন গাড়ি!
মন্তব্য (4)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন