আশার বন্ধু
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
ওরাই করে লেনা-দেনা
রোজ চাপিয়ে আমার ঘাড়ে দোষ,
বলতে গেলেই হামলে পড়ে
গর্বে করে সাপের মতো ফোঁস।
মানবো না হয় বন্ধু তবু
করলে দু’কাল পরশি হয়ে বাস,
ডাক দিলে কয় থাকবো মোরা
যদ্দিন আছে তোর জীবনের আশ।
Comments (9)
Only registered members can comment. Log in