আজ তবে কি!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বিদ্যা শিখে জান্তা বাবু
আমরা কালের ঘরে,
সাজছি বা কেউ গণ্য ঘনা
রত্ন ধনের দরে।
সময় হলে আসবে মরণ
তবু কি কেউ করছি স্মরণ!
ভাবছি বরং গায়ের জোরেই
ক্রম তো বুড়োর তরে!
বিদ্যা বা ধন আজ তবে কি
হুঁশ নাশী বন্দরে!
মন্তব্য (12)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন