বাধার আঁধার থামতে বলে
তাই বলে কি থামলে চলে ?
থাকুক মরু ধু ধু-
সামনে চলো শুধু |
সব পিছুটান ছেড়ে
হাত পা শরীর নেড়ে
ঘুম ফেলে আজ ওঠো,
সব মুখে ফোটাতে হাসি
ভোরের পথে ছোটো |
ভয় বেদনা ভুলে
বজ্র আওয়াজ তুলে
বিজয়-কেতন ওড়াও,
বোধের অতল জলে ডুবে
পবিত্রালো ছড়াও |
মন্তব্য (6)