সময় সংক্ষেপ Biswanath Banerjee · কবিতা · 2020-11-04 · 409 ভিউ সময় সংক্ষেপ বড় ধ্বংস দাঁড়ায়ে দ্বারে , যাহা পার তাই গড় সুস্থ চেতনার ব্যবহারে । সময় সংক্ষেপ বড় তাই এসো কাছাকাছি , নতুন সমাজ কর যেথা তুমি আমি মিলে আছি । সময় সংক্ষেপ বড় সবকিছু কর তাড়াতাড়ি, পুঁজির থলিটা ভর তবে নয় বাড়াবাড়ি । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)