অনন্ত বিষাদের ভয়ে
পালানোর ইচ্ছে হয়তো ছিলনা বৃক্ষের ।
তা-না হলে , সে হাঁটত
মানুষের পায়ে ভর করে । না হলে -
ভাসতো অসীম শূন্যে । অথবা
ডুবত অতল পানি কণার আস্তাকুঁড়ে ।
তার সে ইচ্ছায়
সৃষ্টিকর্তা হয়তো কোনও
অনিশ্চিত দুর্গমতার সন্ধান পেয়েছিল  ।
তাই তো তার সত্তা
মাটিতে সমর্পণ করে দিলো ।

২৪-০৯-১৩