সেদিন জ্যোৎস্না আমায় ডেকেছিল
হাত বাড়াতেই দেখি অলৌকিক প্রেম
হৃদয়টাকে টেনে নিল চন্দ্রিমা
ভালবাসার মদে মাতাল হলাম দুজনায়
তারপর তারপর হারিয়ে গেলাম বহুযুগ অন্ধকারে
চন্দ্রগ্রস্ত হৃদয়গুলো আজ আলোর অপেক্ষায়
তারপর এল রাহুমুক্ত জীবনকাল মধুচন্দ্রিমায়
এরপরে আকাশে তাকিয়ে দেখি
শুধু কলঙ্কটায় রয়ে গেল
আমি আজও খুঁজি কলঙ্কহীন একটি রাত।।