ছন্দ নেই
তবুও ছন্দ খুঁজি এপাশ ওপাশ
গড়াগড়ি
হামাগুরি দিতে দিতে উঠাবসা
জীবন মানেই কি শুধু ভালবাসা
টানাটানি
হাতছানি দিতে দিতে সুখ
খোলসের ভেতর আড়াআড়ির অসুখ
তারপর অজানার কাছে নতিস্বীকার
বিচ্ছিন্ন খোলস
শুধু একটিই শব্দ ধপাস
তারপর শব্দহীনতায় অনন্তকাল
তবুও ভাল লাগে এই খোলস বদলানোর
দারুন অভিনয়।।