নেই সাইক্লোন কিংবা আইলা
তবু ঝরে সবুজ পাতা
বৃক্ষরাজী দু:খ পায়
মরে যায়
হায়!

বুকের পাতায় ছিদ্র হয়
নষ্ট হয় নতুন আশা
সুখ মরে ভোররাতে
দু:খ থেকে
যায়!

এ কোন দু:সময়?

কোকিল ডাকে হৃদয় গভীরে
কষ্ট সুরের নষ্ট স্বরে
উচু গলায় তবুও
ভালবাসি বলতে
চায়!

এখানে ফাঁদ, ওখানে ফাঁদ
ফাঁদের রাজ্যে কবির বসবাস
নষ্ট লোকের সান্নিধ্যে
সহবাসে কি
পায়!

এ কোন দু:সময়?

বন উজাড় মন উজাড়
সুখ বন্দী জলপায়ের খাঁচায়
বন্দুকের ট্রিগারে চাপ
পড়লেই কে
বাঁচায়!

অলি-গলি বন-বাদাড়ে
গরু ছাগল রাস্তা-ঘাটে
খোঁয়ারবিহীন শহর,দুষ্ট
গরু কে
নাঁচায়!

এ কোন দু:সময়?

জুম পোড়ায়, শস্য পোড়ায়
ক্ষুধার দেশে মানুষ বাড়ে
বিশৃঙ্খলায় মানুষ মরে
ভালবাসা মরে
অবেলায়!

এ কোন দু:সময়?