এসো কাছে
সম্ভবপর হলে শুধু প্রেম নয়
অগ্নিআলো নিয়ে এসো বুকের ভেতর যেন সয়
অগ্নিবীণার সুরেরটান। জীবন শুধু ভালবাসা নয়
নয় মনে মনে কবির ভাবনায় কাব্যিক অনুশাসন
জীবন মানে মন ও শরীরের দারুন উদ্মাদনের খেলায়
সাদা কালোর রঙের ভেলায়
রাগ রাগিণীর মরণ খেলায়
সুখ কান্নার উদ্ভাসন।
জীবন মানে প্রেমের গর্ভে অগ্নিসংযোগ
ভালোবাসা টানাপোড়নে দেহের তৃপ্তির মাত্রাযোগ
জীবন মানে ক্রোমোসোমের যোগবিয়োগ
সৃষ্টি প্রক্রিয়ায় অনুযোগ।
জীবন মানে পাপ-পূণ্যের ভয়ভীতি
আত্মগোপনে রেখে সুখ অনুভবের ভান করে তিক্ততার স্বাদ নেয়া।
জীবন মানে মানুষের মিথ্যে অহংকার।
"প্রেম ভালবাসা জীবন এক নয়"
মন্তব্য (5)