তুমি এলে
প্রতিশ্রুতি দিলে-
প্রেমিক হলে
স্বপ্ন দিলে।

সময় এলে
তুমি বললে-
এবার চলি।

এখন দেখি, ঠিকই গেলে-
নিয়ে সব
এখন বুঝি, তুমিই ছিলে
বিশ্বস্ত প্রতারক।